Logo
Logo
×

রাজনীতি

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ

আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ বুধবার সকালে সচিবালয়ে গিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র প্রদান করেন। 

প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এছাড়া টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে স্ত্রী ও সন্তানসহ সপরিবারে ইফতার মাহফিলে অংশগ্রহণের অনুরোধ জানান আমিরে জামায়াত ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন