Logo
Logo
×

রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল এগিয়ে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল এগিয়ে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনের ২৬ কেন্দ্রের প্রাপ্ত ফলে এগিয়ে রয়েছেন।  তিনি ধানের শীষ নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৭০১ ভোট। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১৯ হাজার ৩৪২ ভোট।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানায়, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৭ হাজার ২০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৬৭৮ জন, নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫১৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

আসনটির ১৮৫টি কেন্দ্রে দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন