Logo
Logo
×

রাজনীতি

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট।  তার বিপরীতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পড়েছে ৫৫ হাজার ৫৭৭।

একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭০ জন।  এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৯৫ জন ও নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন