Logo
Logo
×

রাজনীতি

জয়ের ব্যাপারে আমরা কনফিডেন্ট: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম

জয়ের ব্যাপারে আমরা কনফিডেন্ট: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে বিএনপি আশাবাদী বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান আজ বৃহস্পতিবার সকালে ভোট দেওয়ার পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। বেলা ১টার পর গুলশানে দলীয় কার্যালয়ে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এক প্রশ্নে তারেক রহমান বলেন, জয়ের ব্যাপারে আমরা কনফিডেন্ট (আত্মবিশ্বাসী), আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী জয়ের ব্যাপারে।’ কয়টি আসনে জয় প্রত্যাশা করছেন, এই বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমরা এতটুকু আসন অবশ্যই প্রত্যাশা করছি, যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব।’

এরপর একজন সাংবাদিক প্রশ্ন করেন জাতীয় সরকার বা এ ধরনের কিছু হবে কি না? জবাবে তারেক রহমান বলেন, ‘যে সকল রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই কম-বেশি সকলকে নিয়ে একসঙ্গে দেশ পরিচালনা করতে।

ভোটের দিন বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমি মোবাইলের মাধ্যমে বিভিন্ন খবরগুলো দেখছিলাম। আপনাদের খবরেই দেখলাম, বিভিন্ন জায়গায় এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোনো একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা বারংবার ঘটিয়ে যাচ্ছে। কাজেই আমরা চাই না যে, এসব ঘটনা ঘটুক।’

যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা হবে দাবি করে তারেক রহমান বলেন, ‘যারা এ সব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি। কারণ, ঘটনাগুলো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার চেষ্টা করছে। কাজেই তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন