Logo
Logo
×

রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলন ডাকল এনসিপি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম

জরুরি সংবাদ সম্মেলন ডাকল এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  বুধবার রাত সাড়ে ১১টায় দলটির বাংলামোটর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিনসহ সংশ্লিষ্ট নেতারা।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম গণমাধ্যমকে এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

এর আগে, বুধবার রাত ১১টার দিকে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন