Logo
Logo
×

রাজনীতি

একটি দলকে সুবিধা দিতে বডি ওর্ন ক্যামেরা কোথাও বেশি, কোথাও কম: জামায়াত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম

একটি দলকে সুবিধা দিতে বডি ওর্ন ক্যামেরা কোথাও বেশি, কোথাও কম: জামায়াত

নির্বাচনে কিছু আসনে বেশি, কিছু আসনে কম বডি ওর্ন ক্যামেরা বসানো নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে অভিযোগ দিয়েছে জামায়াতে ইসলামী।  তাদের অভিযোগ, একটি বিশেষ দলকে সুবিধা দিতেই এ ধরনের বৈষম্য করা হয়েছে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা। বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং জোটের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের এ কথা বলেন। 

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘নির্বাচন কমিশন এ বিষয়ে (বডি ওর্ন ক্যামেরা) পুলিশের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে বিষয়টি পুনরায় যাচাই (ক্রস চেক) করার দাবি জানানো হয়েছে। এটা কাকতালীয় নাকি অন্য কোনো উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত- তা খতিয়ে দেখা নির্বাচন কমিশনের দায়িত্ব।’।‌

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানোর বিষয়ে বারবার অনুরোধ জানানো হলেও দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। শুধু আশ্বাস নয়, জাতি দেখতে চায়, নির্বাচন কমিশন বাস্তবে কী ব্যবস্থা নিচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন