Logo
Logo
×

রাজনীতি

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

সৈয়দপুর বিমানবন্দরে অর্ধকোটি নগদ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাকাসহ আটকের পর জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।  এর আগে আজ বুধবার বেলা ১১টার দিকে তাঁকে টাকাসহ আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর নিরাপত্তা তল্লাশিকালে তাঁর কাছে থাকা প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।  এ সময় তাঁকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, ‘প্রায় ৫০ লাখ টাকা নগদসহ তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়। বিষয়টির তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন