Logo
Logo
×

রাজনীতি

বিএনপির বিজয় সুনিশ্চিত দেখে একটি দল অপপ্রচার করছে: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম

বিএনপির বিজয় সুনিশ্চিত দেখে একটি দল অপপ্রচার করছে: মাহদী আমিন

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির অবশ্যম্ভাবী বিজয়ের পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট দল নানা অপপ্রচারে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।  সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘ইতিপূর্বে ওই দলটির নেতা-কর্মীরা বাসায় বাসায় গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও ভোটার আইডি নিয়েছে। বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে এভাবে অবৈধ অর্থ প্রেরণ বা জান্নাতের টিকিটের প্রলোভনকে ধর্মপ্রাণ দেশবাসী প্রত্যাখ্যান করছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বোরকা ও নিকাব বানানোর বিষয়ে আমরা জানতে পেরেছি।’

প্রশাসন নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, ‘আমরা লক্ষ করেছি, প্রশাসনের ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের নিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের যোগসূত্র রয়েছে বলে কোনো কোনো মহল অপপ্রচার চালাচ্ছে। আমরা মনে করি, এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং একটি পরিকল্পিত দূরত্ব সৃষ্টির অপচেষ্টা। রাষ্ট্রের প্রতিটি সংস্থা, নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের নির্বাচনসংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীর নিরপেক্ষতা ও পেশাদারত্বের ওপর জনগণের মতো আমরাও পূর্ণ আস্থা রাখতে চাই। এই ধরনের বিভ্রান্তি ছড়ানো অত্যন্ত নিন্দাজনক। যারা এসবে লিপ্ত, তাদের প্রতি আমরা এই অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন