Logo
Logo
×

রাজনীতি

জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম

জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির

মুসলমানদের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘জায়েজ হবে না’ বলে মনে করেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। গতকাল বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বোখারি শরীফ খতম উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। তিনি সেখানে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরকে সমর্থন দেওয়ার কথাও বলেন।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মুহিবুল্লাহ বাবুনগরীকে বলেন, "সমস্ত মুসলমানদেরও বলুন, তাদের ভোট দেয়া কি? হারাম; জায়েজ হবে না।”

এরপর কাছাকাছি বসা বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরকে দেখিয়ে হেফাজতের আমির বলেন, "আমরা উনাকে ভোট দিচ্ছি তা নয়, উনাকে সামনে রেখে উনার মাধ্যমে জেহাদ করছি। কার সঙ্গে; মওদুদির জামায়াতের সঙ্গে।

তিনি আরও বলেন, আমি ইলেকশন-টিলেকশন বুঝি না; এটা জিহাদ। আমরা যদি কঠোরভাবে ভোট থেকে তাদের বঞ্চিত করতে না পারি, তারা যদি বাংলদেশে আসে, তাহলে ইসলামের গোড়া কেটে ফেলবে; মুসলমানের গোড়া কেটে দিবে; রগ কাটার গোষ্ঠী তারা।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন