Logo
Logo
×

রাজনীতি

জুলাই শহীদদের নামে হবে আঞ্চলিক অবকাঠামো

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম

জুলাই শহীদদের নামে হবে আঞ্চলিক অবকাঠামো

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতি ধরে রাখতে আঞ্চলিক অবকাঠামোগুলোর নামকরণ করা হবে তাদের নামে।  বিশেষ করে, শহীদগণ যেসব এলাকার সেসব এলাকার রাস্তাঘাট, সেতু ও হাসপাতালসহ অন্যান্য রাষ্ট্রীয় অবকাঠামো হবে তাদের নামে। যাতে শহীদদের স্মৃতি হারিয়ে না যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  এ সময় তিনি জানান, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে ‘জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করবে।’

পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন