Logo
Logo
×

রাজনীতি

৮ ফেব্রুয়ারির ঢাকার নির্বাচনি সমাবেশ করবে না বিএনপি, নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২২ পিএম

৮ ফেব্রুয়ারির ঢাকার নির্বাচনি সমাবেশ করবে না বিএনপি, নতুন কর্মসূচি ঘোষণা

রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

৮ ফেব্রুয়ারির ঢাকার নির্বাচনি সমাবেশ বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর পরিবর্তে আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনি বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে ও কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারা ছাত্রদলে যোগ দেন।

তাদের যোগদান প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদানে অনুপ্রাণিত হয়েই তরুণ এসব নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে।

এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, দ্রুতই ছাত্রদলের নতুন নেতৃত্ব আসবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন