Logo
Logo
×

রাজনীতি

জাকসু ভিপিসহ একাধিক হল সংসদ নেতার বিএনপি ও ছাত্রদলে যোগদান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০০ পিএম

জাকসু ভিপিসহ একাধিক হল সংসদ নেতার বিএনপি ও ছাত্রদলে যোগদান

সংবাদ সম্মেলনের একটি চিত্র। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতুসহ হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দলটি।

এদিন জিতুর বিএনপিতে যোগদান ছাড়াও জাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা দলটির অঙ্গ-সংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। তারা হলেন—শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান ও জিএস মাসুদ রানা মিন্টু এবং আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল। তারা এদিন যোগদান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

এছাড়াও ছাত্রদলে যোগদান করেছেন নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আফম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ, শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম।

এর আগে দীর্ঘ ৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫ পদের ২০টিতেই ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল জয় লাভ করে। বাকি ৫টির দুটিতে স্বতন্ত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জয়ী হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন