Logo
Logo
×

রাজনীতি

৭১ আমাদের দেশ দিয়েছে, ভবিষ্যৎ দিয়েছে : মির্জা ফখরুল

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম

৭১ আমাদের দেশ দিয়েছে, ভবিষ্যৎ দিয়েছে : মির্জা ফখরুল

নির্বাচনী সভায় কথা বলেন মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ১৯৭১ সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব। ১৯৭১ আমাদের একটা দেশ দিয়েছে একটা ভূখণ্ড দিয়েছে। সুযোগ সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে বেঁচে থাকার। সামনে এগিয়ে যাওয়ার এবং আমাদের সন্তানদেরকে একটি সুন্দর ভবিষ্যতের।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ১৯৭১ সালকে পেছনে ফেলতে চায়। ৭১ হলো আমাদের মূল অস্তিত্ব। এটা নিয়ে আমাদের এগিয়ে নিতে হবে। হিন্দু-মুসলিম সবাই এক হয়ে আমরা যুদ্ধ করেছি। এখানে অনেক পরিবার আছে যাদের ১৯৭১ সালে ঘর বাড়ি পুড়ি দেয়া হয়েছিল। স্বাধীনতার পর আমি যখন বাড়ি আসি তখন আমার বাড়ির ভাবনটা ছাড়া আর কিছু ছিল না। বাবার ব্যবসা ছিল সেটাও তারা তারা নিয়ে গেছে। ধীরে ধীরে আমরা সবাই সবকিছু গুছিয়ে নিলাম।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজতি নির্বাচনি সভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমি যখন এখানে প্রথম বিএনপি শুরু করি। এখানে বিএনপির কিছুই ছিল না বলা যায়। সবখানে জাতীয় পার্টি ছিল। ওই জাতীয় পার্টিকে ঠেকানোর জন্য আমি আমার ছাত্রদেরকে নিয়ে কাজ শুরু করি। আল্লাহর অশেষ রহমতে বিএনপি এখন এখানে অনেকটা শক্তিশালী। গণতন্ত্র, অর্থনীতি ও উন্নয়নে বিএনপি সব সময় কাজ করেছে। যেদিন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন তার জানাজায় অসংখ্য মানুষ হয়েছিল। জানাজায় লোক দাঁড়ানোর জায়গা ছিল না। অসংখ্যবার নির্যাতনের শিকার হয়েছি, গুলি খেয়েছি, জেলে খেটেছি, মার খেয়েছি, কিন্তু মাথা নত করিনি আমরা। ভবিষ্যতেও আমরা মাথা নত করব না। গণতন্ত্রের প্রশ্নে আমরা আপোষহীন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন