Logo
Logo
×

রাজনীতি

এই দেশটাকে জামায়াত আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

এই দেশটাকে জামায়াত আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তানের মতো করে গড়ে তুলতে চায় এবং বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার ঢোলারহাট বাজারে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জামায়াতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলেছেন, আমি কিন্তু জানি না। সাংবাদিকদের জিজ্ঞেস করছি। আমি কিন্তু জানি না, আই ডোন্ট নো। যদি হয়ে থাকে উনি এমন কথা বলেছেন, তাহলে অন্যায় করেছেন। সঠিক করেননি। মহিলারা কখনো এটা মেনে নিতে পারবে না।

বিএনপি মহাসচিব আরও বলেন, জামায়াতে ইসলামীর ব্যাপারটাই হচ্ছে এ রকম। ওরা তো মহিলাদের কাজ করতে দিতে চায় না। বলে মহিলারা ঘরে থাকবে, বাইরে কাজ করবে কী? গার্মেন্টসে যারা কাজ করে তাদেরকে বলে দিয়েছে পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে পারবে না।

মির্জা ফখরুল প্রশ্ন তোলেন, ‘তাহলে খাবে কী? আমাদের মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে চাকরি পাবে কোথায়? কাজ না করলে কাউকে তো কেউ টাকা দেবে না।’

বিএনপি মহাসচিব বলেন, এরা, জামায়াতে ইসলামী, এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। পেছন দিকে নিয়ে যেতে চায়। এটা এমন একটা দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না। আমরা সামনের দিকে যেতে চাই মেয়ে-পুরুষ সমান অধিকার নিয়ে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন