Logo
Logo
×

রাজনীতি

যশোরে তারেক রহমানের জনসভা, খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম

যশোরে তারেক রহমানের জনসভা, খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা

যশোর জনসভা স্থলের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো যশোরে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। 

জনসভায় যোগ দিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনাসহ জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভোর থেকেই নেতাকর্মীরা জনসভাস্থলে আসছেন।

সকালে জনসভাস্থলে গিয়ে দেখা গেছে, নারী ও পুরুষেরা আলাদা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে যোগ দিচ্ছেন। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে দলীয় পতাকা আবার কারও কারও মাথায় নানা রঙের ক্যাপ। মঞ্চের সামনে বসার জন্য সকাল থেকে নেতাকর্মীরা জায়গা ধরছেন।

বৃহত্তর যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ৭ জেলার বিএনপির প্রার্থীরা জনসভায় যোগ দেবেন। প্রধান অতিথি তারেক রহমান তাদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, খুলনায় জনসভা শেষে হেলিকপ্টারে যশোরে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। এরপর বেলা ২টার দিকে জনসভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন। 

এ সময় যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া বিএনপির ২২ প্রার্থীকে জনসাধারণের কাছে পরিচয় করিয়ে দেবেন। প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন