Logo
Logo
×

রাজনীতি

গণভোটে “হ্যাঁ” ভোটের জয় হবে: জামায়াতের আমির

Icon

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ পিএম

গণভোটে “হ্যাঁ” ভোটের জয় হবে: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে “হ্যাঁ” ভোটের জয় হবে। তার ভাষায়, “হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামী।” তিনি আরও বলেন, আমরা আবরার ফাহাদ ও শহীদ শরীফ ওসমান বিন হাদির মতো আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ চাই।

আজ শনিবার বিকেলে ঢাকার কেরাণীগঞ্জে ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দাঁড়িপাল্লা ও শাপলা কলির পক্ষে কাজ করতে গেলে যারা মা-বোনদের কাপড় খুলে ফেলতে চায় তারা আসলে মানুষ নয়। মা-বোনরা ঐক্যবদ্ধ, আগামী ১২ তারিখে এর ফল দেখতে পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, জাগপা’র সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির আব্দুল জব্বার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মশিউল আলম এবং ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন