Logo
Logo
×

রাজনীতি

জামায়াতের মুখে একটা কাজে আরেকটা: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

জামায়াতের মুখে একটা কাজে আরেকটা: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াতের মুখে একটা কাজে আরেকটা। আমাদের সামনে বলে একটা আর গোপনে বৈঠক করে ভারত ও আমেরিকার সঙ্গে। আমরা পরিষ্কার বলবো, বৈঠক হতেই পারে, গোপন কেন? সেই গোপনের মধ্যে ডাল মে কুচ কালা হে। এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। 

গতকাল শুক্রবার রাতে নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, আর ধোঁকা দিয়ে আমাদের ধোঁকায় ফেলানো যাবে না। আমরা একা হয়ে যায়নি, আমাদের সঙ্গে আল্লাহ আছে, ওলামা আলেমসহ জনগণ আছে। 

তিনি বলেন, ইসলামের নীতি আদর্শের ওপর আমরা দাঁড়িয়ে থাকলে দুনিয়াতে শান্তি পাব, আখিরাতে মুক্তি পাব। আমরা যখন দেখলাম, জামায়াত সমঝোতার মধ্যে নেতৃত্বের ক্ষমতা নিয়ে নিল, তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে। যখন এটা আমরা বুঝতে পারলাম তখন কঠিন সিদ্ধান্ত নিলাম। 

তিনি আরও বলেন, ইসলামকে বাংলার জমিনে উঁচু করার জন্য, মানবতা রক্ষা করার জন্য আমরা ঘোষণা দিলাম ইসলামী আন্দোলন হাতপাখা নিয়ে ইসলামের পথে একাই নির্বাচন করবে। বাংলাদেশকে পরিবর্তন করব, সোনার দেশে পরিণত করব।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন