Logo
Logo
×

রাজনীতি

চট্টগ্রামে জামায়াত প্রার্থীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

চট্টগ্রামে জামায়াত প্রার্থীকে শোকজ

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মো. আলা উদ্দীন শিকদারকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশিন। আজ বুধবার ইলেক্টোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটি চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক নোটিশে এ শোকজ করা হয়।

নোটিশে নির্বাচনি আচরণবিধি তোয়াক্কা না করে নিজ প্রচার গাড়িতে ব্যানার ব্যবহার করা এবং সন্দ্বীপ পৌরসভা মার্কেটসহ বিভিন্ন জায়গায় বিলবোর্ড স্থাপন করার কথা বলা হয়েছে।

এছাড়া ২০টির বেশি বিলবোর্ড স্থাপন করা এবং প্রচারণার কাজে ১২টি মাইক ব্যবহার করে নির্বাচনি আচরণ বিধি ৭ এর(খ) এবং ১৭ এর (১) ধারা লঙ্ঘন করেছেন বলে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা অভিযোগ করেছেন। 

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩১ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন