Logo
Logo
×

রাজনীতি

ময়মনসিংহে তারেক রহমানের সমাবেশে ব্যাপক লোক সমাগম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম

ময়মনসিংহে তারেক রহমানের সমাবেশে ব্যাপক লোক সমাগম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে এসেছেন। তাঁর নির্বাচনী জনসভায় যোগ দিতে বিভাগের বিভিন্ন জেলা থেকে লোকজন এসেছে। নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ লোকে লোকারণ্য হয়ে উঠেছে। আজ মঙ্গলবার সকাল থেকে নেতা-কর্মীরা জনসভায় যোগ দিতে নগরীতে আসেন দলে দলে। 

ঢাকঢোল পিটিয়ে মিছিল করে অংশগ্রহণ করেন জনসভায়। বেলা আড়াইটার দিকে তারেক রহমানের মঞ্চে উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি মঞ্চে ওঠেন ৩টা ৫০ মিনিটের দিকে। মঞ্চে উঠে নেতা-কর্মী ও জনসভায় আগতদের অভিবাদন জানান। এ সময় নেতা-কর্মীরা তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন জনসভাস্থল।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করছেন—বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার, উত্তর জেলা বিএনপির যুগ্ম—আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।



Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন