Logo
Logo
×

রাজনীতি

রিজভীর প্রশ্ন

ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়?

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়?

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে এবং বিকাশে টাকা পাঠিয়ে ভোট কেনার অপচেষ্টা চালাচ্ছে, এটা কি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন নয়।

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দলের উদ্যোগে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের জন্য কাজ করুন, আপনার বিকাশ নম্বর দিন, আমরা সেখানে কিছু পাঠাব। এটি আমার কথা নয় আমি পত্রিকায় পড়েছি। এখন প্রশ্ন হলো এটি কি নির্বাচনি আচরণবিধির মধ্যে পড়ে। আর টাকা দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয় কি।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচনি আচরণবিধিতে স্পষ্টভাবে বলা আছে-ধর্ম বা আর্থিক প্রলোভন ব্যবহার করা যাবে না। কিন্তু ধর্মকে ভোটের কাজে ব্যবহার করা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন