Logo
Logo
×

রাজনীতি

রাতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম

রাতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ শনিবার চট্টগ্রামে যাচ্ছেন। আজ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানে চট্টগ্রাম যাবেন তিনি। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানের বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

মাহদী আমিন বলেন, আজ তারেক রহমান চট্টগ্রামে যাচ্ছেন। আগামীকাল ২৫ জানুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটে স্থানীয় একটি হোটেলের হলরুমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ইয়ুথ পলিসি টকে অংশ নেবেন। সেখানে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে মতবিনিময় করবেন এবং তরুণ-তরুণীদের পরামর্শ শুনবেন। পরে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। সমাবেশ শেষ করে তিনি যাত্রাপথে ফেনীতে পাইলট স্কুল খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আরও জানান, তারেক রহমান কুমিল্লায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সুয়াগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। এরপর নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। দিনভর কর্মসূচি শেষে তারেক রহমান ঢাকার গুলশানে তাঁর নিজস্ব বাসভবনে পৌঁছাবেন।

সিলেট সফরের মতো এই সফরেও বিএনপির সহযোগী সংগঠনের নেতাদের একাংশ তাঁর সফরসঙ্গী হবেন বলে জানান মাহদী আমিন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন