Logo
Logo
×

রাজনীতি

আমরা যুবকদের বেকার ভাতা দেব না, কাজ দেব: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম

আমরা যুবকদের বেকার ভাতা দেব না, কাজ দেব: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যুবকদের হাতে বেকার ভাতা দেব না, বেকার ভাতা বেকার তৈরির কারখানা হবে। তাই আমরা যুবকদের কাজ দেব। যুবকদের দক্ষ করে জনসম্পদে রূপান্তর করব। আজ শনিবার সকালে গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

শফিকুর রহমান বলেন, আমরা ক্ষমতায় গেলে উত্তরবঙ্গে যে বিশ্ববিদ্যালয় হবে, সেখানে গাইবান্ধা জেলাকেই অগ্রাধিকার দেওয়া হবে। আমরা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী করতে চাই। ইপিজেড করতে চাই। মরা নদীগুলোকে সচল করতে চাই। নদীগুলো সচল হলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।

জামায়াত আমির আরও বলেন, উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সাঈদের কাছে আমরা সবাই ঋণী। আমরা আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে চাই। অতীতের ৫৪ বছরের দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, চাঁদাবাজি থেকে পরিত্রাণ পেতে ‘হ্যাঁ’ ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন