আমি আপনাদেরই সন্তান, আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কড়াইবাসীর উদ্দেশে বলেছেন, আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুবিধাু-অসুবিধার কথাই আমি বলব এবং আপনাদের জন্যই কাজ করব। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। আজ মঙ্গলবার বিকেলে মহাখালী টিএন্ডটি মাঠে ‘কড়াইবাসীর’ আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির চেয়ারম্যান এসব কথা বলেন।
কড়াইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের রাজনীতি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি। আমি আপনাদেরই সন্তান। আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই। সবাই আল্লাহর দরবারে একসঙ্গে হাত তুলে দেশের কল্যাণ কামনা করবেন।’
এর আগে বেলা ৪ টায় তােেরক রহমান দোয়া মাহফিলে উপস্থিত হন এবং সামনে উপস্থিত সবার উদ্দেশ্য দু’হাতে তুলে অভিবাদন জানান।
কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, যার জন্য আজকের দোয়া মাহফিল, তিনি আমার মা বেগম খালেদা জিয়া। তিনি জীবিত থাকা অবস্থায় মা-বোনদের শিক্ষার প্রসারে বিনামূল্যে নানান উদ্যোগ নিয়েছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী বহুভাবে উপকৃত হয়েছে। আমাদের রাজনীতি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
তারেক রহমান কড়াইলবাসীর উদ্দেশে বলেন, ‘আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, আমরা ধীরে ধীওে সেই সমস্যার সমাধান করতে চাই। আল্লাহর রহমতে আমরা এখানে উঁচুু বড় বড় বিল্ডিং করে দিতে চাই এবং এইখানে যে মানুষগুলো থাকেন, তাঁদের নামে রেজিস্ট্রি করে আমরা প্রতিটি ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাঁদের নামে আমরা দিতে চাই।’
তারেক রহমান বলেন, ‘আমরা জানি এখানে আপনাদের যে সন্তানেরা আছে, তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে। আল্লাহ যদি রহম করেন আমরা এখানে চাই বাচ্চাদের জন্য সুন্দর স্কুল গঠন করব। স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যাতে মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশা-আল্লাহ আমরা এখানে করতে চাই।’

