Logo
Logo
×

রাজনীতি

ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক: রিজভী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম

ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন সুষ্ঠুভাবে করা। কমিশন সামগ্রিকভাবে সামাল দিতে পারছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে না। দৃঢ় হস্তে ন্যায়সঙ্গতভাবে কাজ করতে হবে নির্বাচন কমিশনকে।

আজ মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ও পরে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী আহম্মেদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি একদিকে হেলে পড়ে, কোনোদিকে ঢলে পড়ে তাহলে সেটা মানুষের পুরোনো আশঙ্কা। এটা আমাদের কাম্য নয়। জনগণ চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এ জাতি গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। এ জাতি ভোটাধিকারের জন্য রক্ত দিয়েছে। বারবার স্বৈরশাসক ও ফ্যাসিবাদরা তাদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন