Logo
Logo
×

রাজনীতি

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

Icon

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে না থাকার স্পষ্ট ঘোষণা দিলেও এখনো তাদের জন্য আলোচনার দরজা উন্মুক্ত বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আজ শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এখনো জোটে যুক্ত হওয়ার সুযোগ আছে কি না, জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা সব সময় বলেছি, আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত। এখনো আমাদের সেই একই বার্তা রয়েছে।

জুবায়ের বলেন, আজ সকাল ৯টা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধিবেশন চলছে। আজকের বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে নির্বাচনী প্রচারণার সূচি, ২২ তারিখ থেকে আমাদের নির্বাচনী প্রচার কাজ আরম্ভ হবে।

আজকের বৈঠকে বিস্তারিত পরিকল্পনা, অর্থাৎ কোন জেলায়, কোন আসনে কখন আমরা যাব এবং কে কে সঙ্গে থাকবেন—তার একটি খসড়া প্রস্তাব আজ চূড়ান্ত করা হবে বলেও জানান জামায়াতের এই সহকারী সেক্রেটারি।

অবশিষ্ট ৪৭ আসনের বিষয়ে আইনজীবী জুবায়ের বলেন, ‘আমরা ৪৭টি আসন রেখেছিলাম। এ বিষয়ে আমাদের একটি লিয়াজোঁ কমিটি আছে। তাঁরা আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছালে আমরা আপনাদের তা আনুষ্ঠানিকভাবে জানাব।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন