Logo
Logo
×

রাজনীতি

ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ার জন্য বিভিন্ন কৌশল খুঁজছে। তবে, আমরা তাদের সেই সুযোগ দিতে চাই না। আমরা কোনো রকম সুযোগ দেব না এবং কোন ধরনের ষড়যন্ত্রের অংশও হতে দেব না। আপনাদের আমি সতর্ক করে দিতে চাই।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ শনিবার গুম, খুন এবং নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে আমরা শান্তির জন্য আমাদের কর্মসূচি স্থগিত করেছি। কিন্তু কিছু রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন আমাদের এই পদক্ষেপকে দুর্বলতা হিসেবে দেখেছে। 

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, এটা আমাদের ভদ্রতা, এবং তাদের উদ্দেশ্য হলো নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ও নির্বাচন থেকে সরে যাওয়ার চেষ্টা করা। তারা বিভিন্ন কৌশলে নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ খুঁজছে, কিন্তু আমরা তাদের সেই সুযোগ দেব না।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই অনুষ্ঠানের আয়োজন করে 'মায়ের ডাক' এবং 'আমরা বিএনপি পরিবার'।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন