নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ
ছবি: সংগৃহীত
পাঁচ মূলনীতি নিয়ে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন এই প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করা হয়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেঘমল্লার বসু, অনিক রায়, তুহিন খান, বাকী বিল্লাহ সহ একাধিক সংগঠক এই প্ল্যাটফর্মের কথা জানান।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তত ২৮টির বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

