Logo
Logo
×

রাজনীতি

সংবাদ সম্মেলনেও নেই ইসলামী আন্দোলন, জোটে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম

সংবাদ সম্মেলনেও নেই ইসলামী আন্দোলন, জোটে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট

ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াই জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ সংবাদ সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। জানা গেছে, আজকের সংবাদ সম্মেলন থেকে সমঝোতায় ৩০০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

এদিকে নির্বাচনী সমঝোতা নিয়ে দলীয় অবস্থান কী হবে তা আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলনে জানাবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে বৈঠকের পর দলটির পক্ষ থেকে এ বার্তা জানানো হয়।

দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, আমাদের দলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমরা আজকের সংবাদ সম্মেলনে অংশ নেব না।

ইসলামী আন্দোলন জোটে থাকছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকালের সংবাদ সম্মেলনে আমরা বিষয়টি ক্লিয়ার করে বলব।

এর আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত করতে মগবাজারের কার্যালয়ে দিনভর রুদ্ধদ্বার বৈঠকেও ইসলামী আন্দোলন অংশ নেয়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন