Logo
Logo
×

রাজনীতি

শেষ পর্যন্ত চেষ্টা করব জোট যেন অটুট থাকে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম

শেষ পর্যন্ত চেষ্টা করব জোট যেন অটুট থাকে: নাহিদ ইসলাম

মতানৈক্য থাকলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বেই শেষ পর্যন্ত আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনী জোটের বিষয়ে আশাবাদী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এই জোট নিয়ে আকাঙ্ক্ষার জায়গা আছে, এটা জনগণ বুঝে। নির্বাচন প্রতিগিতাপূর্ণ হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ ঘটবে, এটা আমাদের প্রত্যাশা। জোট গঠনের প্রক্রিয়ার সময় বেশি দিন না হওয়ায় কিছু মতভিন্নতা রয়েছে। এটা কেটে যাবে।

এনসিপির আহ্বায়ক জানান, ৩০০ সংসদীয় আসনে কোনো দলীয় প্রার্থী হবে না। জোটের প্রার্থী হবে। সবাই সবাইকে সহযোগিতা করবে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন