Logo
Logo
×

রাজনীতি

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

আগামীকাল বা পরশুর মধ্যেই জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আসন সমঝোতার ঘোষণার দিনক্ষণ জানতে চাইলে জামায়াত আমির বলেন, ‘আপনারা আগামীকালের ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশুদিন। সবার সামনে আমরা একসঙ্গে আসব।’

বৈঠকের বিষয়ে জামায়াত আমির বলেন, ‘আজকের বৈঠকে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা, কোনো সুনির্দিষ্ট চ্যালেঞ্জ ও অভিযোগ আছে কিনা জানতে চাওয়া হয়েছে। আমরা বলেছি আছে। তবে আমরা এই মুহূর্তে এসব তাদের আগেই জানাতে চাচ্ছি না বলে জানিয়েছি। কারণ, এসব সমাধান করা যাদের দায়িত্ব আগে তাদের জানাব; প্রধানত—নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনকে অর্থবহ সহযোগিতা করা সরকারের দায়িত্ব। যদি এই দুই অথোরিটিকে জানানোর পর সমাধান পেয়ে যাই তা হলে বাইরের কাউকে জানাব না। যদি সমাধান না পাই তাহলে জনগণকে জানাব। তখন আপনারাও (ইইউ) জানতে পারবেন।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন