Logo
Logo
×

রাজনীতি

জেলে লোক পাঠিয়ে মন্ত্রী হতে বলেছেন হাসিনা: আমীর খসরু

Icon

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ পিএম

জেলে লোক পাঠিয়ে মন্ত্রী হতে বলেছেন হাসিনা: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদেরকেও অনেক লোভ দেখিয়েছে আওয়ামী লীগ। আমি যখন জেলে ছিলাম তখন আমার কাছে লোক পাঠিয়েছেন- মন্ত্রী হতে বলেছেন। কিন্তু আমি সেই লোভে পা দিইনি। কারণ আমরা দেশনেত্রীর কাছে আপসহীনতা শিখেছি। তিনি আমাদের আপসহীন হতে শিখিয়েছেন।

আজ শনিবার বিকালে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সিডিএ বালুর মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের মাত্র ২৫ ভাগ সময় ক্ষমতায় ছিলেন, বাকি ৭৫ ভাগ সময়ে আন্দোলন-সংগ্রাম করে গেছেন। নির্যাতিত হয়েছেন। জেলে গিয়েছেন কিন্তু কোন আপস করেননি। তখন স্বৈরাচারের সঙ্গে অনেকে হাত মিলিয়েছিলেন। শেখ হাসিনা মিলিয়েছেন, আজকে যারা ধর্মের রাজনীতি করছেন তারাও হাত মিলিয়েছেন। ১/১১ এর সময়ও অনেকে আপস করেছেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ও অনেক লোভ দেখিয়েছিলেন। কিন্তু দেশনেত্রী কখনো কোনোভাবেই আপস করেননি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন