Logo
Logo
×

রাজনীতি

২২ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম

২২ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান

আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণার জন্য মাঠে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির রীতি অনুযায়ী, দলটির প্রধান সিলেট থেকেই ভোটের প্রচার শুরু করে আসছেন। তারেক রহমানও সেখান থেকে প্রচার শুরু করবেন বলে জানা গেছে। 

সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কর্মসূচির সূচনা হবে দলীয় সূত্রে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হয়েছেন।

ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘সামনে নির্বাচন আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন