Logo
Logo
×

রাজনীতি

ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক: আসিফ মাহমুদ

নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

আসিফ বলেন, তফশিলের পরদিন আমরা দেখেছি একজন চিহ্নিত আসামির হাতে আমাদের সহযোদ্ধা শহীদ হয়েছেন। এর ফলেই এই নির্বাচন নিয়ে মানুষের মনে আরও বেশি শঙ্কা তৈরি হয়েছে। এখন পর্যন্ত আমরা নির্বাচনকেন্দ্রিক দৃশ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ করছি না। আগে যেরকম ছিল সেরকমই দেখা যাচ্ছে। ইসিকে আমরা এই কনসার্ন জানিয়েছি যে, মাঠ পর্যায়ে আরও বেশি উপস্থিতি এবং আরও সক্রিয় কার্যক্রম চালাতে হবে।

নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কার কথা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, এখনো যখন রাস্তায় বের হই, মানুষ জিজ্ঞেস করে নির্বাচন হবে কি না। এটা সরকার ও ইসির ব্যর্থতা যে, তারা মানুষকে সেই আত্মবিশ্বাস দিতে পারেনি। নির্বাচন হবে কি হবে না, তা নিয়ে মানুষের মধ্যে এখনো সংশয় কাজ করছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন