Logo
Logo
×

রাজনীতি

৭০% মানুষ বিএনপিকে ভোট দিতে চান, জামায়াতকে ১৯%

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

৭০% মানুষ বিএনপিকে ভোট দিতে চান, জামায়াতকে ১৯%

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চান। আর জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান ১৯ শতাংশ মানুষ। এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। 

বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জরিপ পরিচালনা করে। আজ সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।

শামীম হায়দার তালুকদার জানান, গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়। সারা দেশের ৩০০ সংসদীয় আসন থেকে সশরীর ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে।

জরিপের আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন—এই প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দেবেন। আর ১৯ শতাংশ বলেছেন তারা জামায়াতে ইসলামিকে ভোট দেবেন। এনসিপির পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন ২ দশমিক ৬ শতাংশ মানুষ। অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ৫ শতাংশ। ভোট দেবেন না বলে জানিয়েছেন ০ দশমিক ২ শতাংশ উত্তরদাতা।

জরিপে চারটি মূল প্রশ্ন করা হয়। কোন দল সরকার গঠন করবে—এমন প্রশ্নে ৭৭ শতাংশ মানুষ মনে করেন বিএনপি সরকার গঠন করবে। ১৭ শতাংশের মতে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারে। এক শতাংশের বেশি উত্তরদাতা মনে করেন এনসিপি সরকার গঠন করবে।

আগামী নির্বাচনে কে জিতবে—এই প্রশ্নের উত্তরে ৭৪ শতাংশ মানুষ বিএনপির বিজয়ের সম্ভাবনা দেখেছেন। ১৮ শতাংশ মনে করেন জামায়াতে ইসলামী জয়ী হবে। এনসিপি জিতবে বলে মনে করেন ১ দশমিক ৭ শতাংশ মানুষ। এক শতাংশের কিছু বেশি উত্তরদাতা জাতীয় পার্টির জয়ের সম্ভাবনার কথা বলেছেন।

গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল—এই প্রশ্নের উত্তরে ৩৫ শতাংশ মানুষ জানান তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭ শতাংশ জানান তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন। জামায়াতে ইসলামিকে ভোট দিতে চেয়েছিলেন ৫ শতাংশের বেশি উত্তরদাতা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন