Logo
Logo
×

রাজনীতি

দেড়যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম

দেড়যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

বিএনপির নয়াপল্টন কার্যালয়ে দীর্ঘ দেড়যুগ পর গিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে তার গাড়িবহর সেখানে পৌঁছায়। তবে নেতাকর্মীদের ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবেশ করতে বিকেল ৪টা বেজে যায়।

এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করেছে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়।

এসময় তারেক রহমান বলেন, ‘এক মিনিট কথা বলি আপনাদের উদ্দেশে। আজকে কোনো দলীয় কর্মসূচি নেই। যেদিন আনুষ্ঠানিক কর্মসূচি সেদিন বক্তব্য রাখব। শুধু এতোটুকু বলবো- যার যতটুকু অবস্থান আছে আসুন দেশটাকে নতুন করে তোলার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন।’

তারেক রহমান বলেন, ‘যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই, কোথাও যদি রাস্তায় এক টুকরো কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে তা আমরা সরিয়ে দেবো। এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আসুন আমরা দেশটাকে গড়ে তুলি।’

এসময় মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে তারেক রহমান বলেন, সকলে ভালো থাকবেন, আমার জন্য ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন।

এদিকে নয়াপল্টনে তার আগমনকে কেন্দ্র করে নেওয়া কঠোর নিরাপত্তা। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। এখানে কোনো নেতাকর্মীকে ঢুকতে দেওয়া হচ্ছে। সিএসএফ ঘিরে রেখেছে পুরো কার্যালয়। এছাড়াও পুরো নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি।

উল্লেখ্য, দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর গতকাল রবিবার প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ সেরেছিলেন তারেক রহমান। আজ তিনি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সাংগঠনিক কাজে অংশ নেবেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন