Logo
Logo
×

রাজনীতি

৩০০ ফিটে গাছ লাগাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম

৩০০ ফিটে গাছ লাগাল বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকাসহ নির্ধারিত সংবর্ধনাস্থলে ক্ষতিগ্রস্ত গাছের পরিবর্তে নতুন চারা রোপণ করা হয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর ৩০০ ফিট মহাসড়কের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে নতুন চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি নিজ হাতে একাধিক চারা রোপণ করেন।

আমিনুল হক বলেন, সংবর্ধনা উপলক্ষে জনসমাগমের কারণে কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সে ক্ষতি পুষিয়ে নিতে নিমসহ বিভিন্ন ফলদ গাছ রোপণ করা হচ্ছে। নার্সারি থেকে ২০০ থেকে ৩০০টি চারা সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে আরও গাছ লাগানো হবে। এ কর্মসূচি সারাদিনব্যাপী চলবে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও দেশের সৌন্দর্য সংরক্ষণ সামাজিক দায়িত্বের অংশ। বিএনপি অতীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়। ওই দিন লাখ লাখ মানুষের উপস্থিতিতে তাকে সংবর্ধনা দেন বিএনপির নেতাকর্মীরা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন