Logo
Logo
×

রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। আজ শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাঁর বিএনপিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ খান।

সংবাদ সম্মেলনে রাশেদ খানের বিএনপিতে যোগদানের খবর জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে বিএনপি থেকে তাঁর মনোনয়নেরও ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মো. রাশেদ খান ধানের শীষ প্রতীকে ভোট করবেন। আপনারা সবাই দলের পক্ষ থেকে রাশেদ খানকে সর্বাত্মক সহায়তা করবেন।

এর আগে বিএনপিতে যোগদানের বিষয়ে যোগাযোগ করা হলে রাশেদ খান বলেন, ‘আমি বিএনপির কার্যালয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করব।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন