Logo
Logo
×

রাজনীতি

ছোট ভাই আরাফাত রহমানের কবর জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম

ছোট ভাই আরাফাত রহমানের কবর জিয়ারত করলেন তারেক রহমান

ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি কোকোর কবরে পাশে খানিকক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন। এরপর মোনাজাত করেন তারেক রহমান।

আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান। 

আরাফাত রহমানের কবর জিয়ারতের আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন