Logo
Logo
×

রাজনীতি

বাসা থেকে এভারকেয়ারে জোবাইদা ও জাইমা রহমান

Icon

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম

বাসা থেকে এভারকেয়ারে জোবাইদা ও জাইমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।  আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে তারা গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বেরিয়ে যান। তারা বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ সেখানে পৌঁছান।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে তারেক রহমানের গুলশানের বাসায় পৌঁছান তারা। বিমানবন্দর থেকে সরাসরি বাসায় এসেছিলেন তারা।

এদিন বিকেলে ৩০০ ফিটের সমাবেশস্থলে আসেন তারেক রহমান এবং নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। সেখানের বক্তব্য শেষে তারেক রহমান তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন। 

সেখান থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ফের গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে তাদের। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন