গণসংবর্ধনা মঞ্চ থেকে এভারকেয়ার হাসপাতালের পথে তারেক রহমান
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম
রাজধানীর উপকণ্ঠে পূর্বাচলের ৩০০ ফুটে গণসংবর্ধনা মঞ্চে সংক্ষিপ্ত বক্তৃতা শেষে এভারকেয়ার হাসপাতালের দিকে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে চিকিৎসাধীন তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি। সেখান থেকে সরাসরি গুলশানের বাসায় যাবেন।
এর আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে লাল সবুজ বাসে করে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বেলা ২টা ৩০ মিনিটে গণসংবর্ধনা মঞ্চে এসে পৌছান। এ সময় নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে সংবর্ধনাস্থল। নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।
মঞ্চে উপবিষ্ট বিএনপির জ্যেষ্ঠ নেতারা প্রিয় নেতাকে সংবর্ধন জানান। সেই সঙ্গে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী নেতারাও মঞ্চ থেকে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছ জানান।
