Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম

নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান। আজ বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আসাদুজ্জামান বলেন, ‘আমি ভোট করব। আমি নমিনেশন চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়ে আমি ভোট করব।’

জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন। 

এর আগে গত ৫ নভেম্বর সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, তিনি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন