শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত
আততায়ীর গুলিতে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনায় শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করেছে এনসিপি। এর পরিবর্তে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে। আজ দুপুরের দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক মাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা বলেন।
নাহিদ বলেন, জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। বৃহস্পতিবারের মতো ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাই বিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে।
জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে সে ব্যাপারে ভূমিকা পালন করুন।

