Logo
Logo
×

রাজনীতি

গোলাম আজম ও নিজামীকে দেশপ্রেমিক বলায় হট্টগোল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম

গোলাম আজম ও নিজামীকে দেশপ্রেমিক বলায় হট্টগোল

গোলাম আজম এবং মাওলানা মতিউর রহমান নিজামীকে দেশপ্রেমিক বলায় শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ রবিবার বেলা ১টায় সরকারি এডওয়ার্ড কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ছাত্রদল ও শিবিরে মধ্যে এ ঘটনা ঘটে।

এডওয়ার্ড কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি গোলাম আজম এবং মতিউর রহমান নিজামীকে দেশপ্রেমিক বলে বক্তব্য দেওয়ায়, ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীরা তার বক্তব্য বয়কট করেন। এসময় হট্টগোলের সৃষ্টি হয়।

চিহ্নিত স্বাধীনতাবিরোধীদের দেশ প্রেমিক বলে বক্তব্য দেওয়ায় এডওয়ার্ড কলেজ শিবিরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন