Logo
Logo
×

রাজনীতি

একটি দল ধর্মের নামে ‘ট্যাবলেট’ বেচে মানুষকে প্রতারণার পরিকল্পনা করছে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম

একটি দল ধর্মের নামে ‘ট্যাবলেট’ বেচে মানুষকে প্রতারণার পরিকল্পনা করছে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করার পরিকল্পনা করছে। তাদের জনগণ এরই মধ্যে চিনেছে। তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।’

আজ সোমবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘তারা (জামায়াত) কেবলই বলছে যে, এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে। তার আগে ইহকালে কীভাবে চলব এর কোনো বক্তব্য নাই।’ তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন সেটার বাসস্ট্যান্ড কোথায় একটু আগে জেনে নেবেন।’ তিনি বলেন, ‘জনগণ এখন এসব বোঝে।’

ধর্মীয় প্রলোভনের বিপরীতে বিএনপি জনকল্যাণমুখী রাজনীতির ওপর জোর দিচ্ছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের মানুষের কাছে সমর্থন চাচ্ছি, ভোট চাচ্ছি। জনগণ আমাদের কাছে কী চায়, তা আমাদের দিতে হবে। আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, আমাদের সুষ্ঠু পরিকল্পনা কী আছে সেটা জনগণের সামনে রাখা।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন