Logo
Logo
×

রাজনীতি

জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খুলনার কৃষ্ণ নন্দী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম

জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খুলনার কৃষ্ণ নন্দী

জামায়াতে ইসলামী খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে প্রার্থী পরিবর্তন করেছে। এই আসনের প্রার্থী করা হয়েছে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। এরই মধ্যে দিয়ে প্রথম জামায়াত থেকে হিন্দু সম্প্রদায়ের কোনো ব্যক্তিকে প্রার্থী করা হলো।

১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্ত দেন। এরপর আজ বুধবার বিকেলে স্থানীয় পর্যায়ের নেতাদের বৈঠকে এটি আলোচিত হয় এবং আমিরের সিদ্ধান্ত কার্যকর করা হয়। জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান।

বিষয়টি নিশ্চিত করে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী বলেন, আমাকে জামায়াতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। ১ ডিসেম্বর আমিরে জামায়াত প্রার্থী ঘোষণা দিয়েছেন এবং বুধবার স্থানীয় বোর্ডে চূড়ান্ত হয়েছে। শিগগির প্রচারণা শুরু করব।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন