Logo
Logo
×

রাজনীতি

ইসি থেকে নিবন্ধনের সনদ নিল এনসিপি

Icon

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম

ইসি থেকে নিবন্ধনের সনদ নিল এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কাছ থেকে নিবন্ধনের সনদ নিয়েছে। আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সনদটি নেন দলের নেতারা।

সচিবের কাছ থেকে নিবন্ধনের সনদ পেয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নিবন্ধনের শুরু থেকেই কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা অক্লান্ত পরিশ্রম করেছেন। ইসি ও এনসিপির শুভাকাঙ্ক্ষীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক চড়াই-উতরাই পার হয়ে শাপলা কলি প্রতীক পেয়েছি। এ প্রতীকে এনসিপি নির্বাচনে অংশ নেবে।

নির্বাচনী জোট করলেও প্রার্থীকে দলের স্ব-স্ব প্রতীকে নির্বাচন করতে হবে—গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিওর) এমন সংস্কারে ইসিকে সাধুবাদ জানান নাহিদ।

সংস্কারটি বাতিলের চেষ্টা করা হচ্ছে অভিযোগ জানিয়ে নাহিদ বলেন, একটি বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করছে। আদালতেও রিট হয়েছে। আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাব বাতিলের চেষ্টা করা হচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন