Logo
Logo
×

রাজনীতি

শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার খুলে ৮৩২ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে আদালতের অনুমতি সাপেক্ষে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম ২টি লকার খুলে এসব স্বর্ণালংকার জব্দ করে।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করে সিআইসি। লকার দুটির নম্বর ৭৫১ ও ৭৫৩। কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে লকার দুটি জব্দ করা হয়।

এর আগে গত ১০ সেপ্টেম্বর রাজধানীর সেনাকল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার ১২৮ নম্বর লকারটি সিআইসি জব্দ করে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন