Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৬:২২ পিএম

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না: নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) থাকা প্রয়োজন, সেটি ‘দেখা যাচ্ছে না’ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।আজ রবিবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

গতকাল শনিবার রাতে চট্টগ্রামে এক সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, আমাদের আমিরে জামায়াত যদি থাকতেন এখানে, তাহলে আমি বলতাম, নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না। আমি ন্যাশনালি বলব না। যার যার নির্বাচনী এলাকায়, প্রশাসনে যারা আছে, তাদের (প্রশাসনকে) অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।

জামায়াত নেতা শাহজাহানের ওই বক্তব্য প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন দলের নেতা-কর্মীরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে—প্রশাসনকে কীভাবে দখল করতে হবে, প্রশাসনকে কীভাবে হাতে রাখতে হবে।

নাহিদ ইসলাম বলেন, ক্ষমতা বা আসনের জন্য এনসিপি কারও সঙ্গে সমঝোতা করবে না। আমাদের যদি কোনো রাজনৈতিক সমঝোতা হয়, সেটা একটা নীতিগত জায়গা থেকে হতে হবে। কোনো ধরনের ক্ষমতার জন্য, আসনের জন্য আমরা কারও সঙ্গে কোনো ধরনের সমঝোতা করব না। আমরা যদি একটি আসনও না পাই, জাতীয় নাগরিক পার্টি তার যেই আদর্শ, তার যেই নীতি, তার যেই লক্ষ্য, তাতে অটুট থাকবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন