Logo
Logo
×

রাজনীতি

ঢাকা-৮ আসনে এনসিপির মনোনয়ন কিনলেন সেই রিকশাচালক সুজন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম

ঢাকা-৮ আসনে এনসিপির মনোনয়ন কিনলেন সেই রিকশাচালক সুজন

জুলাই আন্দোলনের আইকনিক স্যালুট দিয়ে আলোচনায় আসা সেই রিকশাচালক মোহাম্মদ সুজন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় সুজন সাংবাদিকদের বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা চালাই। ওখানেই আমি আন্দোলনের সময় পরিচিতি পাইছি। তাই আমি এই আসন থেকেই নির্বাচন করতে চাই। আমি নিজেই এই আসনটা বাইছা নিছি।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা তাঁর হাতে মনোনয়ন ফরম তুলে দেন।

ঢাকা-৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা আব্বাস এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

এদিন এনসিপির সদস্যসচিব আখতার হোসেনও মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি রংপুর-৪ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন। এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী শিল্পপতি এমদাদুল হক ভরসা এবং জামায়াতে ইসলামীর প্রার্থী এ টি এম আজম খান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন