Logo
Logo
×

রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার আগামী নির্বাচনগুলো গ্রহণযোগ্য করবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

তত্ত্বাবধায়ক সরকার আগামী নির্বাচনগুলো গ্রহণযোগ্য করবে: আমীর খসরু

তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দেশে আগামী সংসদ নির্বাচনগুলো ‘সুসংহত এবং গ্রহণযোগ্য’ হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আজ বৃহস্পতিবার কমল মেডিএইড আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো দিতে হয়েছে, যে নির্বাচনগুলো কেড়ে নেওয়া হয়েছে, যার ফলে যে অপশাসন, নিপীড়ন ও নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি, সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত ও গ্রহণযোগ্য করবে।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়ের বিষয়ে আমীর খসরু বলেন, ‘আশা করছি, আগামী দিনগুলোতে নির্বাচনগুলো অন্তত সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে। যদিও এয়োদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার-সম্পর্কিত নয়। নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে দেশ কত দূর যেতে পারে, বিগত দিনে দেখেছি। এখনো একটি অনির্বাচিত সরকার আছে। যদিও আমি তাদের বিগত স্বৈরাচারের সঙ্গে তুলনা করছি না।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন